১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

আগামী ২ বছরের জন্য ২৫ সদস্যের কমিটি ঘোষণা করেছে তারা।

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
মাহবুবুর রহমানকে সভাপতি এবং জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 11:59 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ তাদের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করেছে। 

স্থানীয় সময় রোববার বিকেলে এক ভার্চুয়াল সভায় আগামী ২ বছরের জন্য ২৫ সদস্যের কমিটি ঘোষণা করে তারা।

নতুন পর্ষদে অস্ট্রিয়া প্রবাসী মাহবুবুর রহমানকে সভাপতি এবং গ্রিস প্রবাসী জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। তারপর নতুন কমিটি ঘোষণা করেন নেতারা। 

সভাটি যৌথভাবে পরিচালনা করেন নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সচিব এসকে এমডি জাকির হোসেন সুমন এবং সদস্য কামরুজ্জামান ভূঁইয়া ডালিম।

নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সহ-সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন (ইতালি), জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল (ইতালি) এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রিস)।

অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন- অর্থ সম্পাদক কবির আহমেদ (অস্ট্রিয়া), সহ-অর্থ সম্পাদক তাহির হোসেন (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক রহমান মাহবুবুর (সুইজারল্যান্ড), সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ইমরুল হাসান (গ্রিস), দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল (ভেনিস), আন্তর্জাতিক সম্পাদক শাহ সোহেল আহমেদ (ফ্রান্স), প্রচার সম্পাদক কাজী মাহফুজ রানা (আয়ারল্যান্ড), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খন্দকার মেবিজ পরমা (গ্রিস), মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন আক্তার (ইতালি), সাংস্কৃতিক সম্পাদক ইসমাঈল হোসেন স্বপন (ইতালি), ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত খোকন (ফ্রান্স), অভিবাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব (জার্মানি) এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম টগর (ইতালি)।