১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলে বিএনপির আহ্বায়ক কমিটি

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিনুর ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন মো. আব্দুর রহিম।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 05:20 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

যুক্তরাষ্ট্রে নিজেদের সাংগঠনিক কার্যক্রম বাড়াতে দেশটির বাফেলো অঞ্চলে নতুন কমিটি ঘোষণা করেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপি। 

‘ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বিএনপি’ নামে এ আঞ্চলিক সংগঠনের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।

সোমবার এ নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিনুর ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন মো. আব্দুর রহিম।

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল আলম। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. সিরাজুল মোস্তফা জাভেদ, তরিকুল ইসলাম প্রিন্স, মো. জামাল উদ্দিন, মুন্সি সাজেদুর রহমান টেন্টু, সারোয়ার আরিফ, হাসান মহায়মেন, মো. জাকারিয়া, সোলায়মান হোসাইন সালমান, মাহমুদুল হাসান, মো. জি মোস্তফা, নুর সাফা, একেএম আবু হানিফ, আ. রাজ্জাক মাসুদ ও সৈয়দ ওয়াসিম বাবু।

এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন সিয়াম আহমেদ, সহ-সদস্য সচিব মো. শওকত আকবর, রিপন হক ও মো. শাহ আলম।

নেতারা জানান, সম্মেলনের মাধ্যমে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।