১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নিউ ইয়র্কে বিএনপির সভা

জিয়াউর রহমানসহ পঁচাত্তরের ৭ নভেম্বরের ঘটনায় নিহত সৈনিকদের স্মরণ করেন তারা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নিউ ইয়র্কে বিএনপির সভা
বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা গিয়াস আহমেদ।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 12:38 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি।

শুক্রবার নিউ ইয়র্কের একটি পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ পঁচাত্তরের ৭ নভেম্বরের ঘটনায় নিহত সৈনিকদের স্মরণ করেন।

আয়োজক সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ।

প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম ফারুক শাহীন ও এম এ খালেক। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দা মাহমুদা শিরিন, জসীমউদ্দিন, আরিফুর রহমান ও রইসউদ্দিন।