১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক জুবেদ

সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন থেকে এ ঘোষণা আসে।

কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক জুবেদ
মঈন উদ্দিন সরকার সুমন ও আ হ জুবেদ।

বিডিনিউজ২৪

কুয়েত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 12:00 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

মঈন উদ্দিন সরকার সুমনকে সভাপতি এবং আ হ জুবেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে কুয়েতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েত’।

সোমবার রাতে দেশটির জিলিব আল সুয়েখের আব্বাসিয়ার মুজাম্মা এলাকার একটি রেস্তোরাঁয় সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন থেকে এ ঘোষণা আসে।

২০২৬–২৭ মেয়াদের জন্য গঠিত এ কমিটি আগামী দুই বছর প্রবাসে বাংলাদেশের সংবাদকর্মীদের প্রতিনিধিত্ব ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করবে বলে জানান।

নতুন কমিটিতে যারা পদ পেয়েছেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি আল-আমিন রানা, সহ-সভাপতি মো. সেলিম হাওলাদার ও জাহাঙ্গীর খান পলাশ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. হেবজু মিয়া, যুগ্ম সম্পাদক মহসিন পারভেজ, আহাদ আম্বিয়া খোকন ও আলাল আহমদ। 

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সাদেক রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিকী পাভেল ও জিসান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জসিম উদ্দিন ভুঁইয়া, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে কাউসার আহমেদ বিহন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক পদে নাসরিন আকতার মৌসুমী এবং দপ্তর সম্পাদক পদে জাহিদ হোসেন জনি দায়িত্ব পেয়েছেন।

সদস্য হিসেবে রয়েছেন মোশাররফ হোসেন, এইচ এম এরশাদ, এবাদুর রহমান ও লুৎফর রহমান।

সম্মেলনে বক্তারা প্রবাসী সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাদার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।