১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ফোবানার একাংশের সংবাদ সম্মেলন: ঐক্য প্রত্যাশা

আসছে ২৯ ও ৩১ অগাস্ট নায়াগ্রা ফলস এলাকায় এ আয়োজন করতে যাচ্ছেন তারা।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 01:04 AM

Updated : 26 Aug 2026, 01:13 PM

উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা’ (ফোবানা)-এর ৩৯তম সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে সংগঠনের একটি অংশ। 

এ উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শাহ নেওয়াজ সংবাদ সম্মেলনে জানান, ‘প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী ফোবানার শক্তি’, এই স্লোগানকে সামনে রেখে আসছে ২৯ ও ৩১ অগাস্ট নায়াগ্রা ফলস এলাকায় অনুষ্ঠেয় সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থে দলমতের ঊর্ধ্বে উঠে সব ভেদাভেদ ভুলে একটি পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে আসুন। ফোবানার মূল লক্ষ্যের বাস্তবায়নে একযোগে কাজ করা সময়ের দাবি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানার একটি অংশও যুক্ত হয়েছে। সম্মেলনে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার ও সিম্পোজিয়ামের পাশাপাশি বাংলাদেশ এবং প্রবাসের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক আয়োজনও থাকবে।

কাজী আজমের সঞ্চালনায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গিয়াস আহমেদ, মোহাম্মদ হোসেন খান, হাসানুজ্জামান হাসান, জুবায়ের দারা, ফাহাদ সোলায়মান ও মইনুল হক চৌধুরী হেলাল।