১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রোবট যুগলের বিয়ে

“আমরা দেখাতে চেয়েছি যে রোবট দূরের বা জটিল কিছু নয়; তারা এখন আমাদের জীবন ও ভবিষ্যতের অংশ হয়ে উঠছে,” বলেন উদ্যোক্তা ইউসুফ লুতাহ।

রোবট যুগলের বিয়ে
রোবট বু সুনাইদাহ ও মোজা।

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 11:48 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

বরের নাম বু সুনাইদাহ, কনের নাম মোজা; সম্প্রতি জমকালো আয়োজনে বিয়ে হয়ে গেল তাদের।

আরব আমিরাতের উদ্যোক্তা ইউসুফ লুতাহ দুবাইয়ে দুই রোবটের বিয়ে দেন। আতশবাজি থেকে শুরু করে বিয়ের সাজপোশাক ও খাবারসহ সবকিছুই রাখা হয় বিয়ের অনুষ্ঠানে।

লুতাহ বলেন, কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাওয়ার উদ্দেশ্যে বিয়ের আয়োজন করা হয়নি। রোবটিক্সকে পরিচিত, সহজলভ্য ও আমিরাতি সমাজের সঙ্গে সম্পৃক্ততাকে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।

“আমরা দেখাতে চেয়েছি যে রোবট দূরের বা জটিল কিছু নয়। তারা এখন আমাদের জীবন ও ভবিষ্যতের অংশ হয়ে উঠছে।”

লুতাহ বলেন, “আমরা একটি ভিন্ন অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছিলাম, যা মানুষের স্মৃতিতে থেকে যাবে এবং ইতিবাচক ও আনন্দদায়ক উপায়ে রোবটিক্সের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে উৎসাহিত করবে। প্রযুক্তির অগ্রগতি ও জাতীয় পরিচয় যে একসঙ্গে এগিয়ে যেতে পারে, সেটি দেখানোও এর উদ্দেশ্য।”

আরব আমিরাতের সমাজের সঙ্গে মিল রেখে রোবট দুটির নাম বেছে নেওয়ার কথা বলেন লুতাহ।

তার কথায়, “আমরা চেয়েছিলাম দুটি চরিত্র যেন শিশু ও পরিবারগুলোর কাছে পরিচিত মনে হয়। এমন রোবট, যা তাদের ভাষায় কথা বলতে পারে, তাদের সংস্কৃতিকে সম্মান করে এবং জাতীয় মূল্যবোধকে ধারণ করে।”

বিয়ে সম্পন্ন হওয়ার পর রোবট দম্পতি এক্সে বার্তার মাধ্যমে অংশগ্রহণকারীদের ধন্যবাদও দিয়েছে।