১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টরন্টোয় কানাডা জার্নালের বর্ণাঢ্য প্রকাশনা উৎসব

এতে বিশেষ অতিথি ছিলেন কানাডার ৪ পোয়েট লরিয়েট।

টরন্টোয় কানাডা জার্নালের বর্ণাঢ্য প্রকাশনা উৎসব
প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী লেখকেরা, ছবি: দীপক সূত্রধর।

বিডিনিউজ২৪

কানাডা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 01:02 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

কানাডার টরন্টোয় প্রকাশনা উৎসব করেছে বাংলাদেশিদের সাহিত্য সংগঠন ‘কানাডা জার্নাল’।

শুক্রবার টরন্টো শহরের সেন্ট পল ইউনাইটেড চার্চে এ অনুষ্ঠানে তিনটি নতুন বই ও সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়।

প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে লেখক ও গবেষক সুব্রত কুমার দাস সম্পাদিত ‘কানাডায় একাত্তর বাঙালির অভিজ্ঞতা’, কলকাতা থেকে প্রকাশিত শ্যামশ্রী রায় কর্মকার সম্পাদিত সাহিত্য সাময়িকী ‘সাহিত্য এখন’ এবং লন্ডন থেকে প্রকাশিত উদয় শংকর দুর্জয় সম্পাদিত ‘পোয়েট্রি আউট লাউড’ সাময়িকীর কানাডা বিষয়ক সংখ্যা। 

এই দুই সাময়িকীর অতিথি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সুব্রত কুমার দাস। প্রকাশনাগুলোতে কানাডায় বসবাসরত বাঙালি ও অবাঙালি লেখকদের লেখা অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইখতিয়ার ওমর। বিশেষ অতিথি ছিলেন কানাডার চারজন পোয়েট লরিয়েট—জর্জ এলিয়ট ক্লার্ক, অ্যান মাইকেলস, এ এফ মরিৎজ ও লিলিয়ান অ্যালেন।

প্রায় দুই শতাধিক লেখক, সাহিত্যিক ও পাঠক অনুষ্ঠানে অংশ নেন, ছবি: দীপক সূত্রধর।

প্রায় দুই শতাধিক লেখক, সাহিত্যিক ও পাঠক অনুষ্ঠানে অংশ নেন,

প্রায় দুই শতাধিক লেখক, সাহিত্যিক ও পাঠকের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ ইকবাল, স্বপন বিশ্বাস, সুলতানা শিরীন সাজি, রোকসানা লেইস, আকবর হোসেন, ফজলুল হক সৈকত, সেলিনা শেলী, দিলীপ চক্রবর্তী, তাসলিমা হাসান, শহিদুল ইসলাম মিন্টু, রোকসানা পারভীন, আবদুল হাসিব, স্বপন কুমার দেব, নিরঞ্জন রায়, হোসনে আরা জেমী, জান্নাতুল ফেরদৌস, প্রতিমা সরকার, মাহবুব ওসমানী ও মনীষ পাল।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সূর্য চক্রবর্তী, মনীষ পাল, মোর্শেদ নিজাম ও বজলুর মারুফ। 

আয়োজকরা জানান, গত বইমেলায় ঢাকা থেকে সুব্রত কুমার দাস সম্পাদিত ‘কানাডায় একাত্তর বাঙালির অভিজ্ঞতা’ বইটি প্রকাশিত হয়, যেখানে কানাডার বিভিন্ন শহরে বসবাসরত ৭১ জন বাঙালির অভিজ্ঞতা সংকলিত হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে চার পোয়েট লরিয়েটের জন্মদিন উপলক্ষ্যে ক্রোড়পত্রের প্রতিলিপি তাদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রকাশিত তিনটি বইয়ের লেখকদের লেখক কপি দেওয়া হয়।