২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নিউ ইয়র্কে এবিপিসির বার্ষিক বনভোজন

এ আয়োজনে অংশ নেন শতাধিক প্রবাসী, ক্লাবের সদস্য, তাদের পরিবার, গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি ব্যক্তিরা।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 11:06 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

নিউ ইয়র্কে বার্ষিক বনভোজন করেছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব’ (এবিপিসি)।

শনিবার লং আইল্যান্ডের হেকসেয়ার স্টেট পার্কে এ আয়োজনে অংশ নেন শতাধিক প্রবাসী, ক্লাবের সদস্য, তাদের পরিবার, গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি ব্যক্তিরা। 

দিনব্যাপী আয়োজনে ছিল নাস্তা, খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনা।

বনভোজনে রান্না করেন রামদাস ঘরামি, ক্লাবের সদস্যরা সহযোগিতা করেন। খেলাধুলার আয়োজনে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক শাহ ফারুক ও যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন অভি। 

খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কিশোরদের দৌড়ে প্রথম হয় শাহ মেহরাজ, দ্বিতীয় ওহি ইহান, তৃতীয় আলিশা খান। 

ছোটদের দৌড়ে প্রথম জারিয়ান, দ্বিতীয় উরিশা ও তৃতীয় হয় শাহ মেহরাব। পুরুষদের বল নিক্ষেপে বিজয়ী হন রাকিব, ইমন মারুয়ান এবং শাহ ফারুক। নারীদের বিভাগে বিজয়ী হন শাহনাজ শিরিন, মুনিয়া আফরোজ ও রাত্রি সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, নুরুল আজিম, ফাহাদ সোলায়মান, কাজী আশরাফ হোসেন নয়ন, দুলাল বেহেদু, হারুন ভুঁইয়া, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু ও মোহাম্মদ আলী।

দুপুরের খাবার পরিবেশন করেন সভাপতি রাশেদ আহাম্মেদ, সহ-সভাপতি আলিম খান আকাশ, সাধারণ সম্পাদক শাহ ফারুক, যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন অভি ও প্রচার সম্পাদক আনিসুর রহমানসহ ক্লাবের কর্মকর্তারা।

সাংস্কৃতিক পর্বে গান শোনান প্রবাসী শিল্পী শাহ মাহবুব। র‍্যাফেল ড্র ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। প্রচার সম্পাদক আনিসুর রহমান এই পর্বে সমন্বয় করেন।

অনুষ্ঠানটি সফল করতে সহায়তা করেন নির্বাহী সদস্য লাবলু আনসার, অনিক রাজ, অজিত ভৌমিক, রাজুব ভৌমিক, নুরুন্নাহার নিশা ও আলমগীর কবির।