১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হৃদরোগ নিয়ে হাসপাতালে সেলিমা রহমান

তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন, বলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

হৃদরোগ নিয়ে হাসপাতালে সেলিমা রহমান
হৃদরোগ নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 08:30 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি বলেন, “গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে গুলশানের বাসায় সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

‘‘এখন উনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।”

রফিক বলেন, সেলিমা রহমানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

সেলিমা রহমান অষ্টম সংসদে বিএনপি নেতৃত্বধীন সরকারে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 

তার বাবা বিচারপতি আব্দুল জব্বার খান ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার। 

সেলিমা রহমানের ভাইবোনদের মধ্যে রয়েছেন— সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক এজেএম এনায়েতুল্লাহ খান, আওয়ামী লীগ সরকারের সময়কার মন্ত্রী রাশেদ খান মেনন, আলোকচিত্রী এলেন খান এবং নিউ এইজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল।