Published : 16 Sep 2025, 03:53 PM
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার বেলা ১০টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের বাসায় যান চীনের রাষ্ট্রদূত। এই সময়ে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং ছিলেন।
জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।
বৈঠকের পর জামায়াতের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, আমির শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের দুইদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ‘খোলামেলা আলোচনা হয়েছে’।
তারা দুজনেই আশা প্রকাশ করেছেন যে, সামনের দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা ‘আরও জোরদার হবে’।