১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর

“এটাই হোক আজকের দিনে আমাদের শপথ, এটাই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা,”বলেন তারেক রহমান।

জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর টিঅ্যান্ডটি কলেজ মাঠে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের কর্মসূচি শুরু করেন দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 03:02 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তার ছেলে, প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর ইসিবি ও কুড়িলে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার সামগ্রী বিতরণের আগে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন কীভাবে দেশের জন্য কাজ করতে হয়, কীভাবে দেশকে গঠন করতে হয়।

“তারই অংশ হিসেবে আমরা আজকে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি।”

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর টিঅ্যান্ডটি কলেজ মাঠে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের কর্মসূচি শুরু করেন দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর টিঅ্যান্ডটি কলেজ মাঠে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের কর্মসূচি শুরু করেন দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান বলেন, “আমাদেরকে বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীন যে সুযোগ দিয়েছেন দেশকে গঠন করার, মানুষের পাশে দাঁড়ানোর, আমরা সেই কাজটি সুন্দরভাবে যাতে করতে পারি, সেই রহমত আল্লাহর কাছে আমরা চাই।

“এটাই হোক আজকের দিনে আমাদের শপথ, এটাই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।”

পরে প্রধানমন্ত্রী দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন।

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বেলা ১১টায় শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।

পরে মানিক মিয়া এভিনিউর টিঅ্যান্ডটি স্কুল মাঠে দুঃস্থদের মধ্যে খবার বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ঢাকার মহানগরের ১৭টি স্পটে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবেন।