২০২৫ সালে আয়ের চেয়ে বেশি ব্যয় করেছে এবি পার্টি
২ কোটি ৩২ লাখ ২৭ হাজার ৭৩৩ টাকা আয়ের বিপরীতে ২ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৯ টাকা ব্যয় করেছে দলটি।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ২০২৫ সালে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে।
এতে ২ কোটি ৩২ লাখ ২৭ হাজার ৭৩৩ টাকা আয়ের বিপরীতে ২ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৯ টাকা ব্যয় বেশি দেখিয়েছে দলটি। ফলে বছর শেষে দলের ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৫৬৬ টাকা।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে গিয়ে ২০২৫ সালের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব জমা দেন, বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।
এ বিষয়ে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি আইন ও নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।”
প্রতিনিধি দলে আরো ছিলেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্য সচিব রাশিদা আক্তার মিতু ও রমনা থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী
