২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

৫৫ সদস্যের কমিটি পেল গণসংহতি আন্দোলন

তিন দিনের সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 10:36 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল পুনর্নির্বাচিত হয়েছেন।

রোববার সাভারের গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে ৫৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত শুক্রবার থেকে সেখানে দলটির তিন দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়।

কমিটিতে রাজনৈতিক পরিষদের সদস্য হয়েছেন—দেওয়ান আবদুর রশীদ নীলু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু।

কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন—বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, মুরাদ মোর্শেদ, দীপক কুমার রায়, তরিকুল সুজন, এস এম আমজাদ হোসেন, আলিফ দেওয়ান, উবা থোয়াই মারমা, অঞ্জন দাস, নাসির উদ্দিন, নুরুন্নেসা মুন্নী, ইখতিয়ার উদ্দিন বিপা, মনিরুল হুদা বাবন, মুনীর চৌধুরী সোহেল, আব্দুল আলীম, অপরাজিতা চন্দ, শহীদ শিমুল, তৌহিদুর রহমান, জুয়েল রানা, আমজাদ হোসেন, সাদিক রেজা, গোলাম মোস্তফা, জাহিদ সুজন, রেক্সোনা পারভীন সুমি, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, পপি রানী সরকার, লুভানা তাবাসসুম, আবদুল্লাহ নাদভী, রুবিনা ইয়াসমিন, মুন্নী মৃ, রোকনুজ্জামান মনি, নিয়ামুর রশীদ বিপ্লব, বেনু আক্তার, মোস্তাফিজুর রহমান রাজীব, মুফাখখারুল ইসলাম মুন, মাহবুব রতন, আরিফুর রহমান মিরাজ, লুতফুন্নাহার সুমনা, জাহিদুল আলম আল জাহিদ, তাহসিন মাহমুদ ও আবু রায়হান খান। ৭টি পদ শূন্য রাখা হয়েছে।

উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন নাজার আহমেদ, ফিরোজ আহসান, কেরামত আলী ও নূরুল আলম শাহীন। আর পরামর্শক পরিষদে স্থান পেয়েছেন সায়েমা খাতুন, জাকারিয়া নেওয়াজ, খালিদ হোসাইন, সৈকত মল্লিক, শ্যামলী শীল ও ইমরাদ জুলকারনাইন।