১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মনোনয়নপত্র: দ্বিতীয় দিনে ইসিতে আপিলের ১২২ আবেদন

দু’দিন শেষে মোট আপিল হয়েছে ১৬৪টি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 08:39 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে ১২২টি আপিলের আবেদন জমা পড়েছে। 

মঙ্গলবার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য দেন।

এ নিয়ে দু’দিন শেষে মোট আপিল আবেদন করা হয়েছে ১৬৪টি। আবেদন করা যাবে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। 

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সোমবার থেকে।

তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এর পরদিন শুরু হবে প্রচার।

১২ ফেব্রুয়ারি ভোটের আগে প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

নির্বাচনি পরিবেশ ‘এখন পর্যন্ত সন্তোষজনক’: সিইসি

সংসদ নির্বাচন: প্রার্থিতা ফেরাতে প্রথম দিন ৪১ আবেদন

সংসদ নির্বাচন: বাছাইয়ে বাদ পড়া অর্ধেকই স্বতন্ত্র