১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমীর খসরুর সঙ্গে এনআইএমডি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বৈঠকে আসন্ন সংসদ নির্বাচন, দেশের গণতান্ত্রিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 11:03 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছে নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা—ইনস্টিটিউট ফর মাল্টি পার্টি ডেমোক্রেসি (এনআইএমডি)।

বৃহস্পতিবার বিকালে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে আসন্ন সংসদ নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

এ সময় এনআইএমডির প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার তাইউহ নেঙ্গে, হেড অব পজিশনিং হেলিন শ্রোয়েন এবং এএইচইএডি বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাহিল উপস্থিত ছিলেন।

আমীর খসরুর সঙ্গে ছিলেন দলের  যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।