১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ, সম্পাদক মুনা

দুই দিনের সম্মেলন শেষে শুক্রবার ২৫ সদস্যের নতুন কমিটি প্রকাশ করে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 11:56 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন সৈকত আরিফ; ফারহানা মুনা হয়েছেন সাধারণ সম্পাদক।

দুই দিনের সম্মেলন শেষে শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ২৫ সদস্যের নতুন কমিটি প্রকাশ করে সংগঠনটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম সম্মেলনের মধ্য দিয়ে একটি সদস্যপদ খালি রেখে ২৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়।"

নতুন কমিটির সহ সভাপতি হিসেবে আছেন ফাতেমা রহমান বিথী ও মোহাব্বত হোসেন মিলন। সহ সাধারণ সম্পাদক পদ পেয়েছেন জিন্নাত আরা সুমু ও সাকিবুল ইসলাম শাফিন। আরমানুল হক ও আলামিন রহমানকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক। 

এছাড়া অর্থ সম্পাদ পদে নাসিম খান, দপ্তর সম্পাদকে তুহিন ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাইদুল ইসলাম সাকিব, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক পদে পলাশ দে, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকে সজীব হোসেন ও স্কুল বিষয়ক সম্পাদক পদে নাদিম সিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে কার্যকরি সদস্য হিসেবে আছেন, জান্নাতুল ফাতেমা অনন্যা, সৃজয় সাহা, মৌমিতা নূর, আজাদ হোসেন, ইমামুল হক, দিদারুল ইসলাম অপু, সাকিবুর রনি, সোহেল রানা, আরিফুল হক ও মশিউর রহমান খাঁন রিচার্ড।