Published : 25 Dec 2025, 12:29 AM
দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তারা বিমানবন্দরে পৌঁছান। এসময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গিয়ে তারা তাদের নেতাকে বিদায় জানান।
বিমানবন্দরে চেক ইন করার পর ফাস্ট ট্রাক দিয়ে তারেকসহ তার ভ্রমণ সঙ্গীরা ভেতরে প্রবেশ করে নিরাপত্তা তল্লাশীর কাজ সারেন।
যুক্তরাজ্য বিএনপির একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা প্রায় ৫০ জনের মতে নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ঢাকার পথে এ ফ্লাইট ছাড়ার সূচি বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে। সিলেট হয়ে এটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর সূচি বৃহস্পতিবার ১১টা ২০ মিনিটে।
বিস্তারিত আসছে…