১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন।

ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দল।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের গাড়ি সরকারপ্রধানের বাসভবন যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

যমুনায় প্রবেশের আগে প্রতিনিধি দলের সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজকে ৬টায় সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাচ্ছি।

“ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা সাথে কথা বলব।”