১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ‘আরও উন্নতি’

“প্রতিদিন থেরাপিও দেওয়া হচ্ছে।”

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ‘আরও উন্নতি’
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 04:45 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে।

এ বিএনপি নেতার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন।

গত ১৫ মার্চ থেকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস।

সোহেল বলেন, “কেবিনে স্যারের চিকিৎসা চলছে। আগের চেয়ে উনার অবস্থা উন্নতির দিকে।

“প্রতিদিন থেরাপিও দেওয়া হচ্ছে। ডাক্তারদের ফুল কেয়ারে আছেন।”

বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। তারা কিছু সময় ছিলেন বলে জানান সোহেল।

বর্তমানে চিকিৎসার জন্য ফখরুল ছাড়াও সিঙ্গাপুরে অবস্থান করছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি কয়েক দিন আগে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

গত ১১ মার্চ ইফতারির সময়ে মির্জা আব্বাস অসুস্থ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ১৩ মার্চ তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে ৪ ঘণ্টার অস্ত্রোপচার শেষে আইসিইউতে ছিলেন দুইদিন। এরপর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।