Published : 04 Sep 2026, 08:47 PM
চিকিৎসা নিয়ে দেশে ফিরে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
কবর জিয়ারত করতে শুক্রবার জুম্মার পর তিনি শাহজাহারপুরে পারিবারিক কবরস্থানে যান বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।
তিনি বলেন, “স্যার শাহজাহানপুরে মসজিদের জুম্মার নামাজ আদায়ের পর পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি ফাতেহা পাঠ করে মা-বাবার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।”
সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে গত বুধবার মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মির্জা আব্বাস।
পরের দিন শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।