১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুই রাষ্ট্রদূত বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে কথা বলেন।

তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 06:47 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।

শনিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের এই সাক্ষাৎ হয়েছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেন ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেন ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।

নেপালের রাষ্ট্রদূত প্রথমে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দেখা করেন ভুটানের রাষ্ট্রদূত।

সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা বলছেন, দুই রাষ্ট্রদূত নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায়, সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা যায়, সেই বিষয়ে আলোচনা করেছেন।