সিলেটের ৪০ নেতার বহিষ্কারাদেশ তুলল বিএনপি
রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা তুলে ধরা হয়েছে।
‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে’ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কার হওয়া ওয়ার্ড পর্যায়ের ৪০ নেতার সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি।
রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে রোববার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।”
ওই নেতারা হলেন- সিলেটের ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিঠু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সাঈদুর রহমান জুবের, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম মতছির, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মুজিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী।
এ ছাড়া ২২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বদরুল আজাদ রানা, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রুকশানা বেগম শাহনাজ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমদ রনি, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলী আব্বাস, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মুকিত, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিলওয়ার হোসেন জয়, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা উসমান হারুন পনির, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাফ হোসেন সুমন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাছিব, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুমন আহমদ সিকদার, ২২, ২৩, ২৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলী, ১০, ১১, ১২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও জহুরা জেসমিন, ১৬, ১৭, ১৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি এবং ২ নম্বর ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
রিজভীর সই করা আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়ার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তিনি দল থেকে অব্যাহতি নিয়েছিলেন।
