১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ প্যানেল নিয়ে আলোচনা হতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 11:59 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া। এ তিনজন বিএনপি নির্বাচন কমিশন বিষয়ক কমিটির সদস্য।

বৈঠকে জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ প্যানেলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

এর আগে গত ৩ অগাস্ট সিইসির সঙ্গে বৈঠক করেছিল বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমি

আরও পড়ুন

সিইসির সঙ্গে বৈঠক: আইনশৃঙ্খলা নিয়ে 'দুশ্চিন্তার' কিছু দেখছে না বিএনপি