১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারীদের উন্নয়নের কেন্দ্রে দেখতে চান জুবাইদা রহমান

তাদের তৃতীয় ভাষা শেখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 11:05 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

নারীদের স্বাবলম্বী করতে তাদেরকে পরিবার ও উন্নয়নের কেন্দ্রে স্থান দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান।

শুক্রবার গুলশানে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক ইফতার আয়োজনে তিনি বলেন, “বিএনপি সরকার বিশ্বাস করে, নারী মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা হলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা সহজ হবে।

“সেজন্য নারীদের পরিবার ও উন্নয়নের কেন্দ্রে রাখা হবে।”

নারী ক্ষমতায়ন ও তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তাদের তৃতীয় ভাষা শেখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান।

তিনি বলেন, “দেশে বিদেশে কর্মসংস্থানে যাতে অগ্রাধিকার পেতে পারে সে কারণে মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা ও কারিকুলামে কারিগারি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে।”

রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে এই ইফতার মাহফিলে শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও শিশু অংশ নেন। 

ইফতারের আগে জুবাইদা রহমান তাদের সাথে কুশল বিনিময় করেন।