১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপাল গেলেন মামুনুল হক

আগামী ৮ সেপ্টেম্বর মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 08:31 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক দুইদিনের সফরে নেপাল গেছেন। রোববার বিকাল ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। 

মামুনুল হক তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, “নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ দুই দিনের সফরে নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছি। 

“সফরকালে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ, তাদের দুর্ভোগের কথা শোনা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তার বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করব।”

সন্ধ্যায় খেলাফত মজলিসের এক নেতা বলেন, মামুনুল হকের সঙ্গে সফরে দলের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি সালেহ আহমাদ হামিদী ও জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান রয়েছেন। 

আগামী ৮ সেপ্টেম্বর মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।