১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের সাক্ষাৎ

সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 06:58 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার বিকালে তাদের সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।