স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ
তার সঙ্গে সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন রয়েছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
রোববার সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর রওনা হন বলে জানিয়েছেন তার ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তিনি চেকআপ করাবেন।”
খন্দকার মোশাররফের সঙ্গে সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন রয়েছেন।
২০২৪ সালের ২৭ জানুয়ারিতে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে খন্দকার মোশাররফের মস্তিস্কে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে তিনি ২১ ফেব্রুয়ারি দেশে ফেরেন।
এর আগের বছরের ১৬ জুন দলীয় পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অসুস্থ হলে প্রথম দফায় এভারকেয়ার হাসপাতালে এবং ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেন খন্দকার মোশাররফ।
দুই মাসের বেশি সময় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ওই বছরের ৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন।
এরপর আবার অসুস্থ হলে বিএনপির জ্যেষ্ঠ এ নেতাকে ওই বছরের ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সবশেষ গত ১২ ফেব্রুয়ারি চিকিৎসার ফলোআপ হিসেবে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন।
