১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার

বছর দুয়েক আগে দলটির সংসদীয় দলের সবশেষ সভা হয়েছিল।

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার

জাতীয় সংসদ ভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 09:05 PM

Updated : 31 Oct 2022, 09:05 PM

একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের সভা হবে বুধবার। 

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করবেন। 

সোমবার সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় দলের পঞ্চম সভা ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় এমপিদের সভায় উপস্থিত থাকার অনুরোধ  জানিয়েছেন। 

এর আগে ২০২০ সালে দলটির সংসদীয় দলের চতুর্থ সভা হয়।