১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা জাহিদের মা সিসিইউতে

এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার চিকিৎসা চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2024, 07:23 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুননেসা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

তিনি বলেন, “হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উনাকে গুলশানে ছেলের বাসা থেকে গতকাল রাতে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়।”

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের অধীনে তার চিকিৎসা চলছে। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের সদস্যরা দোয়া চেয়েছেন বলে জানান শায়রুল।