ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভন বমুল।
বুধবার বিকাল ৩টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল।
দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বৈঠকে স্থান পায় বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরআর
