১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জ্যাকবসনের বাসায় প্রাতঃরাশ বৈঠকে ফখরুল

“বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপি কী ভাবছে প্রভৃতি বিষয় সম্পর্কে তারা জানতে চেয়েছেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2025, 09:02 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

ঢাকায় যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা এই বৈঠক হয় বলে দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানিয়েছেন, যিনি নিজেও বৈঠকে ‍উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ বলেন, “যুক্তরাষ্ট্রের নতুন শার্জ দ্য অ্যাফেয়ার্স বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, এটি এরকম একটি বৈঠক। তার বাসায় প্রাতঃরাশ বৈঠকে আজকে বিএনপি মহাসচিব অংশ নেন।

“বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপি কী ভাবছে প্রভৃতি বিষয় সম্পর্কে তারা জানতে চেয়েছেন।”

বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও বৈঠকে ছিলেন।