বিএনপি মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ার দূতের সাক্ষাৎ
দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বৈঠকে খোলামেলা আলোচনা হওয়ার কথা বলেছেন বিএনপি নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও।
শুক্রবার বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান রাষ্ট্রদূত। সেখানে বিএনপি মহাসচিব তাকে স্বাগত জানান।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক ও মঙ্গোলিয়ায় বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল উপস্থিত ছিলেন।
দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বৈঠকে খোলামেলা আলোচনা হওয়ার কথা বলেছেন বিএনপি নেতারা।
