১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

জাপার ঢাকা মহানগর দক্ষিণে নতুন কমিটি

এর আগে ২০২৪ সালে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল।

জাপার ঢাকা মহানগর দক্ষিণে নতুন কমিটি
মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন ও নির্মল চন্দ্র দাস

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 06:16 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

মীর আবদুস সবুর আসুদকে আহ্বায়ক করে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা করা হয়েছে।

১৩১ সদস্যের এ কমিটিতে সাইফুদ্দিন আহমেদ মিলনকে যুগ্ম আহ্বায়ক এবং নির্মল চন্দ্র দাসকে সদস্য সচিবের দায়িত্বে দেওয়া হয়েছে।

সোমবার দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর সুপারিশের এ কমিটির অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আসুদ ঢাকা মহানগর দক্ষিণের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

যুগ্ম আহ্বায়কের দায়িত্বে পাওয়া মিলনও দলের প্রেসিডিয়ামের সদস্য। সদস্য সচিব নির্মল চন্দ্র দাস দলের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এর আগে ২০২৪ সালে জহিরুল আলম রুবেলের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণে ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।