১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে সুইডেন ও ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ

“এসব সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়,” বলা হয় জামায়াতের বিজ্ঞপ্তিতে।

জামায়াত আমিরের সঙ্গে সুইডেন ও ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকার বসুন্ধরায় বুধবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন ও ব্রাজিলের রাষ্ট্রদূত।

ঢাকার বসুন্ধরায় বুধবার আমিরের কার্যালয়ে দুই রাষ্ট্রদূত আলাদাভাবে সাক্ষাৎ করতে আসেন বলে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সাক্ষাৎ করতে আসেন সকাল ৯টার দিকে। তার সঙ্গে দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিন ছিলেন। 

দুপুর ১২টায় আসেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

দুই রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

ঢাকার বসুন্ধরায় বুধবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস।

ঢাকার বসুন্ধরায় বুধবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস।

এসব বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা আমির এসএম খালিদুজ্জামান ও নর্থ-সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।