নজরুল ইসলাম খান হাসপাতালে
হাসপাতালে সাক্ষাৎ প্রার্থীদের না যাওয়ার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা।
অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে বুধবার সকালে ৭৮ বছর বয়সি নজরুল ইসলাম খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের কেবিনে আছেন তিনি। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আবু জাফর মোহাম্মদ সালেহের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
পরিবারের সদস্যরা তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তার কাছে সাক্ষাৎ প্রার্থীদের না যাওয়ার অনুরোধ জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
গেল ২৫ জুন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
