১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেকের অসুস্থতার খবর ‘সত্য নয়’: বিএনপি

“অসুস্থ হওয়ার খবরটি মিথ্যা; তিনি সুস্থ আছেন,’’ বলেন মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 01:26 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসুস্থতার খবর সত্য নয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।  

শনিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, “কয়েকটি পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের অসুস্থ হওয়ার যে খবরটি প্রকাশ করা হয়েছে, তা সত্য নয়। 

“অসুস্থ হওয়ার খবরটি মিথ্যা। তিনি সুস্থ আছেন।’’

সঠিকতা যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান বিএনপির মিডিয়া সেলের এ আহ্বায়ক।