১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতসহ ৮ দল

স্মারকলিপি দেওয়ার কথা বলে তারা নির্বাচন ভবনে এসে সিইসির সঙ্গে বৈঠক করার দাবি তোলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 01:40 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

নভেম্বরে গণভোটের দাবিতে স্মারকলিপি দিতে আসা আট রাজনৈতিক দলের প্রতিনিধিরা সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার দুপুর ১টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এ বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন। 

এর আগে নির্বাচন ভবনের সামনে ৮ দলের নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খেতে হয় ইসি কর্মকর্তাদের। তারা স্মারকলিপি দেওয়ার কথা বলে এসে সিইসির সঙ্গে বৈঠক করার দাবি তোলেন। প্রত্যেকটি দল আলাদা করে বৈঠকের দাবি জানালে ইসি কর্মকর্তারা প্রত্যেকটি দলের কয়েকজন করে প্রতিনিধিকে নির্বাচন ভবনে প্রবেশের অনুমতি দেন।

বৈঠক শেষে সিইসির কাছে তারা স্মারকলিপি হস্তান্তর করবেন। 

গত ৩০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে।

চলমান আন্দোলনের চতুর্থ পর্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের তিন দিনের কর্মসূচি গত ১৯ অক্টোবর ঘোষণা করে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ইসি ভবনের সামনে সমাবেশ শেষে স্মারকলিপি দিতে নির্বাচন ভবনে গেছেন তারা।

নভেম্বরে গণভোট দাবিস্মারকলিপি দিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দল