বিএনপির সংসদীয় দলের সভা সোমবার দুপুরে
সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় সংসদ ভবনে সোমবার সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভা ডাকা হয়েছে।
দুপুর ২টা ৩০ মিনিটে সংসদ ভবনের পশ্চিম ব্লকের লেভেল ৯-এ সরকার দলীয় সভাকক্ষে (কক্ষ নং ৯৩২) এই সভা হবে।
রোববার বিকালে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপপরিচালক নীলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা হবে।
সরকারি দলের সব সংসদ সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
