১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে রিজভী

দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের সদস্যরা সবার দোয়া চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 10:39 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার বিকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “গত কয়েকদিন ধরেই উনি ঠান্ডা-জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার দলীয় কর্মসূচিতে কুড়িগ্রাম গিয়েছিলেন। সেখানে তার অবস্থা ভালো না হওয়ায় মঙ্গলবার বিকালে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। তার কিছু টেস্ট দেওয়া হয়েছে। সেগুলো সম্পন্ন হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”

স্কয়ার হাসপাতালে চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের সদস্যরা সবার দোয়া চেয়েছেন।