রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ
দুই দেশের চলমান উন্নয়ন কাজ আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর সাথে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মঙ্গলবার বেলা ১১টায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব জাহেদুল আলম।
তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
‘‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। দুই দেশের চলমান উন্নয়ন কাজ আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাতের সময়ে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক এটাচে লিং শুয়ান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব কাজী নজরুল ইসলাম, সহকারি একান্ত সচিব জাহেদুল আলম।
এর আগে গতকাল ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/
