Published : 13 Nov 2025, 01:05 PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের বৈঠক হয়েছে।
এসময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
গত ৬ নভেম্বর ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
গত ২৯ সেপ্টেম্বর ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে জঁ-মার্ক সেরে-শারলে নিয়োগ পান। তিনি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।