২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে ফখরুল

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার এই বৈঠক চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 01:09 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা ১২টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার এই বৈঠক চলছে। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু রয়েছেন।

চরমোনাইয়ের পীর রেজাউল করীমের সঙ্গে বৈঠকে রয়েছেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম।

এর আগে গত ২১ জানুয়ারি বরিশালে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।