১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার ১১ মামলা হাই কোর্টে বাতিল

২০১৫ ও ২০১৬ সালে এসব মামলা দায়ের করা হয়েছিল।

খালেদা জিয়ার ১১ মামলা হাই কোর্টে বাতিল
খালেদা জিয়া, ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2024, 01:18 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় করা নাশকতার ১০টি এবং রাষ্ট্রদ্রোহের একটি মামলা বাতিল করেছে হাই কোর্ট।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ বুধবার এ সিদ্ধান্ত দেয়।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট কায়সার কামাল।

পরে অ্যাডভোকেট কায়সার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় তিনটি ও দারুস সালাম থানায় সাতটি মামলা দায়ের করা হয়। 

এ ছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের বিষয়ে ২০১৬ সালে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন খালেদা জিয়ার বিরুদ্ধে।  

“আজ সবগুলো মামলা বাতিল করা হয়েছে,” বলেন এ আইনজীবী।