২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল

ঋণখেলাপির তথ্য ‘গোপন রাখার' অভিযোগে তার বিরুদ্ধে আপিল করেছিলেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 07:39 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার বিকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। 

'ঋণখেলাপি হওয়ার তথ্য গোপনের' অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণার আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। 

শুনানি শেষে ব্রিফিংয়ে এনসিপির আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, "আপিল মঞ্জুর করেছেন ইসি। মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।"