১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবিএম রুহুল আমিন হাওলাদার সিসিইউতে

বৃহস্পতিবার বিকালে হাওলাদারের এনজিওগ্রাম করা হবে বলে রাজ্জাক জানিয়েছেন।

এবিএম রুহুল আমিন হাওলাদার সিসিইউতে
এবিএম রুহুল আমিন হাওলাদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 04:51 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

জাতীয় পার্টি একাংশের মহাসচিব, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ডা. এন এ এম মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে দলের দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান জানিয়েছেন।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, রুহুল আমিন হাওলাদার গত মঙ্গলবার অসুস্থতা অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে তার উচ্চ রক্তচাপ ধরা পড়ে।

প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা তাকে বিশ্রামের জন্য বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেন।

কিন্তু বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে সিসিইউতে ভর্তি করেন।

বৃহস্পতিবার বিকালে হাওলাদারের এনজিওগ্রাম করা হবে বলে রাজ্জাক জানিয়েছেন।  

রুহুল আমিন হাওলাদারের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তার স্ত্রী বেগম নাসরিন জাহান রতনা।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী এবং বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য।