২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও।

তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সোমবার গুলশানে তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 07:08 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান রাষ্ট্রদূত। তার সঙ্গে দূতাবাসের কর্মকর্তারাও ছিলেন।

সাক্ষাতের সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য  আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলীও উপস্থিত ছিলেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন গত ১২ জানুয়ারি। ঢাকায় আসার পর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ।

মার্কিন রাষ্ট্রদূতের পর এদিন সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেন। এই সাক্ষাতও হয় গুলশানে; চেয়ারম্যানের কার্যালয়ে।

সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমীন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।