১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তারেককে ‘কটূক্তি’: গ্রেপ্তার শিক্ষকের মুক্তি চাইল বিএনপি

“মত প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি,” বলা হয় বিবৃতিতে।

তারেককে ‘কটূক্তি’: গ্রেপ্তার শিক্ষকের মুক্তি চাইল বিএনপি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত শেষে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 12:46 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক একেএম শহিদুল ইসলামের ‘নিঃশর্ত মুক্তির’ দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর এজন্য বিএনপি গণতন্ত্র, তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে, মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।”

বিবৃতিতে বলা হয়, “সুতরাং বিএনপি মনে করে, নিজের মত প্রকাশের কারণে একেএম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি। তাই অবিলম্বে একেএম শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছি।”

শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান। 

সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে শহিদুল ইসলামকে পুলিশে দেন নেতাকর্মীরা। 

শহিদুল ইসলাম ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক।

আরও পড়ুন

হাদির কবর জিয়ারতের সময় তারেককে 'কটূক্তিরঅভিযোগে শিক্ষক গ্রেপ্তার