১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার কবর জিয়ারতে ঢাকা আইনজীবী সমিতি

আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, “আমাদের নেত্রীর জানাজায় মানুষের যে ঢল হয়েছে, তা সারাবিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে রেকর্ড।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 08:30 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছে ঢাকা আইনজীবী সমিতি।

সমিতির নেতারা সোমবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন।

এ সময় খালেদা জিয়া এবং তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, “আমাদের নেত্রীর জানাজায় মানুষের যে ঢল হয়েছে, তা সারাবিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে রেকর্ড। 

“সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে দেখিয়ে দিয়েছে মানুষ, তারা খালেদা জিয়াকে কতটা ভালোবাসে। কারণ শেখ হাসিনা তাকে জেলে রেখে চিকিৎসা না দিয়ে খাবারে স্লো পয়জনিং দিয়ে তিলেতিলে মেরেছে। মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুক।"

 সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, "গত ৩০ ডিসেম্বর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সারাদেশকে কাঁদিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার এ মৃত্যুতে সারাবিশ্ব কেঁদেছে। আমরা আজ তার কবর জিয়ারত করলাম। 

“আল্লাহর কাছে প্রিয় নেত্রীর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করি। পাশাপাশি আগামী নির্বাচনে তার সুযোগ্য সন্তান যেন আপসহীন নেত্রীর আদর্শে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করতে পারে সেই দোয়া করি।"