Published : 13 Jun 2026, 06:11 PM
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজার এলাকায় ওয়াসিমের কবর জিয়ারত করেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ডুলহাজারা ও মালুমঘাটের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ওয়াসিমের কবর প্রাঙ্গণে যান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় শহীদ পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন সরকারপ্রধান।
ওয়াসিমের বাবার নাম শফিউল আলম। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম। তিনি কলেজ ছাত্রদলের সদস্য ছিলেন।