২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

তার পিত্তথলিতে পাথর হয়েছে, যা অপসারণে অস্ত্রোপচার করা হবে, বলেন অধ্যাপক জাহিদ।

নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
নজরুল ইসলাম খান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 11:11 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

পিত্তথলির জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করার কথা বলেছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ওনার (নজরুল ইসলাম) পিত্তথলিতে পাথর হয়েছে। সেজন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা বৃহস্পতিবার পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রোপচার করবেন।

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক একিউএম মহসিনের তত্বাবধায়নে নজরুল ইসলাম চিকিৎসাধীন আছেন।

বর্ষীয়ান এই নেতা সবার কাছে দোয়া চেয়েছেন, যোগ করেন অধ্যাপক জাহিদ।